বর্তমানে ঢাকা থেকে রিয়াদে ডিরেক্ট ফ্লাইট চলছে কি? বিমান, ইউএস বাংলা এবং সৌদি এয়ারলাইন্সের টিকেটের সর্বশেষ দাম
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং নতুন কর্মজীবনের উদ্ধেশ্যে যাওয়ার ফলে বেশির ভাগ ফ্লাইট ঢাকা থেকে রিয়াদে হয়ে থাকে। বর্তমান বিশ্বের পরিস্থিতির কারণে অনেকেই জানতে চান এই রোটে ফ্লাইট চালু আছে কিনা! এবং সর্বশেষ ডিরেক্ট ফ্লাইটের টিকেটের দাম কত। এই পোস্টে আমরা ঢাকা থেকে রিয়াদে ডিরেক্ট ফ্লাইটের আপডেট এবং এয়ারলাইন্সের টিকেটের দাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো।
অনেকের প্রশ্নঃ
বর্তমানে Dhaka To Riyadh Flight চলছে কি?
হ্যাঃ বর্তমানে ঢাকা থেকে রিয়াদে ডিরেক্ট ফ্লাইট চালু রয়েছে। এবং সৌদি আরাব থেকে কিংবা বাংলাদেশ থেকে নিয়মিত এয়ারলাইন্স চলছে এবং হাজারো যাত্রি এই রোটে প্রতিদিন যাতায়াত করছেন।
ঢাকা থেকে রিয়াদ রোটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে প্রধানত তিনটি এয়ারলাইন্সঃ
- Biman Bangladesh Airliens
- Saudi Airlines
- Us Bangla Airline
এই ফ্লাইট গুলো সাধারণত হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্ধর (ঢাকা) থেকে ছেড়ে যায় এবং রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরন করে।
ঢাকা থেকে রিয়াদ ফ্লাইটের সময় কত ঘন্টা লাগে
সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে সাধারণত সময় লাগে
৫ ঘন্টা ৩০ মিনিট থেকে ৬ ঘন্টা ৩০ পর্যন্ত
আবহাওয়া ও এয়ার ট্রাফিকের উপর ভিত্তি করে এই সময় এদিক সেদিক হতে পারে।
ঢাকা টু রিয়াদ টিকেটের দাম কত?
বর্তমানে সামনে ঈদ এবং বৈশ্বিক সমস্যার ফলে ঢাকা টু রিয়াদ টিকেটের দাম সাভাবিকের তুলনায় অনেকটা বেশি নিন্মে সরাসরি ফ্লাইট করে তিনটি Airlines এর টিকেটের দাম তুলে ধরছিঃ
বাংলাদেশ বিমানের টিকেটের দামঃ ৬৫,৭৪৩ টাকা প্রায়
ইউ এস বাংলা এয়ারলাইন্সঃ ৫৯,২৬১ টাকা প্রায়
সৌদি এয়ারলাইন্সঃ ৫৮,২১৫ টাকা প্রায়
উল্লেখিত যে ৩টি এয়ারলাইন্স এর টিকেটের দাম দেওয়া হয়েছে তা ওইসব Airlines এর Official Website থেকে সংগ্রহ করা। এবং এটি Single Ticket (OneWay) Price, Departing Date 15 March 2026.
কোন এয়ারলাইন্সের টিকেটের দাম কম
সাধারণত অনেক সময় Biman Bangladesh Airlines ও US Bangla Airliens তুলনামূলক দাম কম থাকে। তবে অনেক ক্ষেত্রে Saudi Airlines এর ও টিকেট কম দামে পাওয়া যায়। এটা আসলে টুটালি নির্ভর করে সিজন ও অফারের উপর।
আপনি যদি কম দামে টিকেট কিনতে চান তাহলে কয়েকটা বিষয় খেয়াল রেখে টিকেট কিনলে এই সুযোগ নিতে পারবেন। যেমনঃ
- আগে থেকেই টিকেট বুক করে রেখে দেওয়া।
- অফার বা ডিস্কাউন্টে খবর রাখা।
- বিভিন্ন ট্রাভেলস ও উয়েবসাইট দেখে প্রাইস কম্পেয়ার করা।
নতুন বা পুরাতন প্রবাসীদের জন্য গুরুত্বপুর্ণ তথ্যঃ
ঢাকা টু রিয়াদে মূলত যেসব যাত্রিরা বেশি যাতায়াত করেন
- নতুন ভিসায় সৌদি আরব রিয়াদে যাওয়া
- প্রবাসীরা ছুটিতে গিয়ে আবার রিটার্ণ রিয়াদে আসা
- বর্তমানে অনেকেই ফ্যামিলি ভিজিটে নিয়ে যাওয়া
তাই এই রোটে প্রতিদিনই ফ্লাইট এভেইলেবল পাওয়া যায়।
উপসংহার
বর্তমানে ঢাকা টু রিয়াদ ডিরেক্ট ফ্লাইট নিয়মিত চালু আছে। এবং বিমান বাংলাদেশ, ইউএস বাংলা এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। টিকেটের দাম মূলত সময়ের উপর টিকেট বুক করার উপরে ভিত্তি করে দাম ৩০ থেকে ৯০ হাজার টাকাও হতে পারে।
যাত্রা বা টিকেট বুকিরং্যের আগে অবশ্যই যাচাই করে এয়ার টিকেটের দাম যাচাই করে নেওয়া ভাল।
FAQ
প্রশ্নঃ ঢাকা টু রিয়াদ যেতে কত সময় লাগে?
- উত্তরঃ স্বাভাবিক ভাবে সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে ৫-৬ ঘন্টা সময় লাগে।
প্রশ্নঃ ঢাকা থেকে রিয়াদ রোটে ডিরেক্ট ফ্লাইট কোন কোন এয়ারলাইন্স চালায়?
- উত্তরঃ ঢাকা টু রিয়াদ বিমান বাংলাদেশ, ইউএস বাংলা ও সৌদি এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করে।
প্রশ্নঃ ঢাকা টু রিয়াদ টিকেটের দাম কত?
- উত্তরঃ সময় এবং সিজনের উপর ভিত্তি করে টিকেটের দাম ৫৫,০০০ থেকে ৯০,০০০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
প্রশ্নঃ সিঙ্গেল টিকেটে কত কেজি মাল নেওয়া যায়?
- উত্তরঃ সিংগেল টিকেটে ক্ষেত্রে ৩০ থেকে ৪৫ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন