নোটিশঃ রিয়াদ এয়ারপোর্টে হতে যাচ্ছে পরিবর্তন। না জনালে হতে পারেন ভোগান্তির শিকার - ২০২৬

 রিয়াদে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো যাচ্ছে। নিজে জেনেনিন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিন।

King Khalid International Airport new Terminal for Biman Bangladesh Airlines

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে (RUH) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা সংক্রান্ত টার্মিনাল পরিবর্তন করা হয়েছে। যার কার্যক্রম শুরু হবে এই মাস থেকেই।


টার্মিনাল পরিবর্তনের বিস্তারিত তথ্য

  • এয়ারলাইন্সঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • বিমানবন্দরঃ King Khalid International Airport (RUH), Riyadh
  • আগে ব্যবহার হতঃ টার্মিনাল-৩
  • নতুন টার্মিনালঃ টার্মিনাল-৫
  • কার্যকর তারিখঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে রিয়াদ বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল আগমন ও প্রস্থান ফ্লাইট টার্মিনাল-৫ থেকে পরিচালিত হবে। 


যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

যাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে নিচের বিষয়গুলো বিশেষভাবে খেয়াল করার অনুরোধ করা যাচ্ছে

  • ভ্রমণের দিন টার্মিনাল-৫ এ সরাসরি চলে যাবেন
  • আগের মতো টার্মিনাল-৩ এ গেলে ফ্লাইট মিসের ঝুঁকি থাকবে
  • ট্যাক্সি বা রাইড শেয়ার ব্যবহার করলে Terminal 5 স্পষ্টভাবে বলুন
  • ফ্লাইটের আগে এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির সাথে কনফার্ম করে নিন

রিয়াদ প্রবাসী ভাইদের জন্য সতর্কতা
বিশেষ করে যারাঃ
দেশে ছুটিতে যাচ্ছেন
ঈদের আগে বা পরে ভ্রমণ করবেন
পরিবার নিয়ে ট্রাভেল করবেন
সকলেই যেন সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছান এবং সঠিক টার্মিনাল নিশ্চিত করেন।



এই পরিবর্তনটি স্থায়ীভাবে কার্যকর হবে উল্লেখিত তারিখ থেকে।
তাই রিয়াদ থেকে বাংলাদেশগামী সকল যাত্রীকে এই আপডেটটি মাথায় রেখে ভ্রমণ পরিকল্পনা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।



 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঠিক কতদিন পর সৌদি টু ঢাকা টিকেটের দাম কমতে পারে? Saudi to Dhaka Ticket Price After Eid 2026

Riyadh to Dhaka Eid 2026 Ticket Price | Saudi Airlines Direct & Transit Fare Update

আজ রিয়াদ থেকে ঢাকা বিমানে ভাড়া। Single and Return Air Ticket Fare